ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ মির্জাপুর ভূমি অফিসে রিনা রানীর দাপট, ঘুষ-নথি জালিয়াতির অভিযোগ ডেমরা রেজিস্ট্রি অফিসে তুহিন-সাজুর দাপট, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অনিয়মের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিজ গৃহে নৃশংসভাবে হত্যা

রংপুর পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভীমশহরের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত আসমা বেগম (৪০) তিনি একাই বাড়িতে থাকতেন। তার একমাত্র কন্যা বিবাহিত এবং স্বামী সাজু মিয়া বর্তমানে বিদেশে (মালয়েশিয়া) অবস্থান করছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার (৩১ জুলাই ) রাতে নিহত গৃহবধূর সঙ্গে তার স্বামীর সর্বশেষ কথা হয়। এরপর ১ আগস্ট সারাদিন বহুবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় রাত আনুমানিক বারোটার দিকে প্রবাসী স্বামী পাশের বাড়ির একজনকে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। পাশের বাড়ির ওই ব্যক্তি গৃহবধূকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহে গেটের তালা ভেঙে ঘরে ঢোকেন। পরে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ থানার কর্মকর্তা এবং ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প

পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিজ গৃহে নৃশংসভাবে হত্যা

আপডেট সময় ১২:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫