ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশের ৮৪ মিশনে শিক্ষাভাতা বাড়াল সরকার, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প ১০১ কোটি টাকা লুট: দেশ ছাড়ছেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান ,১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ

বগুড়ায় খাবারে রং ব্যবহার করায় রেস্টুরেন্টে জরিমানা

বগুড়ায় খাবারে নিষিদ্ধ রং ব্যবহার করায় চিটাগং নুর হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বগুড়া সদর উপজেলার কলোনী বাজার এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বগুড়া শহরের কলোনীতে চিটাগং নুর হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় এ রেস্টুরেন্টের খাবারে নিষিদ্ধ রং ব্যবহারসহ রান্না করা খাবার ও কাঁচা খাবার একসাথে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ অভিযানে নিরাপদ জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশের ৮৪ মিশনে শিক্ষাভাতা বাড়াল সরকার, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা

বগুড়ায় খাবারে রং ব্যবহার করায় রেস্টুরেন্টে জরিমানা

আপডেট সময় ১২:১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২