সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

এনএসসি’র কমিটি গঠন,হকির ব্যর্থতা উদঘাটনে

৪৩ বছর পর এশিয়া কাপ হকি খেলছে না বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জার্কাতায় অনুষ্ঠেয় এএইচএফ কাপে ফাইনালে উঠতে না পারায় লাল-সবুজের প্রতিনিধিরা আসন্ন এশিয়া কাপে খেলতে পারবে না। হকি দলের এই ব্যর্থতা উদঘাটনের জন্য আজ (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

দেশের অন্যতম শীর্ষ খেলা হকি। সেই হকি চার দশক পর এশিয়ার শীর্ষ স্তরে খেলার সুযোগ হারানোয় এএইচএফ কাপে বাংলাদেশ হকি দলের ব্যর্থতা গণমাধ্যমে পর্যালোচনা হয়েছে। ঢাকা পোস্টে প্রকাশিত ‘জায়গা হয়নি জিমির, এশিয়া কাপে নেই বাংলাদেশ, ব্যর্থতার দায় কার’ শীর্ষক খবর জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। এর প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি উল্লিখিত ও সংশ্লিষ্ট বিষয় যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন।

পরিচালক (ক্রীড়া) মো. হুমায়ন কবীর এই কমিটির আহবায়ক, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া উপদেষ্টা) একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য এবং সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

জায়গা হয়নি জিমির, এশিয়া কাপেও নেই বাংলাদেশ, ব্যর্থতার দায় কার
৪৩ বছর পর হকির এশিয়া কাপে নেই বাংলাদেশ
বাংলাদেশ হকির অন্যতম কিংবদন্তি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। এএইচএফ কাপের ফিটনেস টেস্টেও তাকে ডাকেনি হকি ফেডারেশন। ৩২ বছরের বেশি খেলোয়াড় জাতীয় দলের জন্য বিবেচনা না করার অলিখিত সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। খেলোয়াড়রা খেলবেন পারফরম্যান্স, ফিটনেস ও শৃঙ্খলার ভিত্তিতে, বয়স কখনও বিবেচ্য নয়। অথচ হকি ফেডারেশন অদ্ভুত পথে হাঁটায় সেই সময় গণমাধ্যমে সাবেক খেলোয়াড় ও হকি সংশ্লিষ্টরা সমালোচনা করেছিলেন। তখনও জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে হকি ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপরও নিজেদের অবস্থানে দৃঢ় ছিল হকি ফেডারেশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

এনএসসি’র কমিটি গঠন,হকির ব্যর্থতা উদঘাটনে

আপডেট সময় ১২:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫