সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

দুই চিকিৎসককে দেখিয়েছেন তাসকিন, অপেক্ষা আরও একজনের

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজটি খেলতে পারেননি তাসকিন আহমেদ। মূলত ইনজুরির কারণে দলে ছিলেন না টাইগার এই পেসার। গোড়ালির সেই চোটের জন্য গেল রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন তাসকিন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন সেই খবর।

দেশ ছাড়ার পর গেল ২৯ এবং ৩০ এপ্রিল দুইজন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তাসকিন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানিয়েছেন, ‘দুইজন স্পোর্টস ফিজিশিয়ান দেখিয়েছে তাসকিন, এরপর আজ আরও একজন আজকে দেখানো হবে। এরপর তিন জন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এর আগে জানা গিয়েছিল উন্নত চিকিৎসা নিলেও বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই চলতে হবে তাসকিনকে। এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে। এখন দেখার বিষয় লন্ডনের চিকিৎসকরা কী পরামর্শ দেন টাইগার পেসারকে।

এর আগে দেশ ছাড়ার সময় তাসকিন লেখেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দুই চিকিৎসককে দেখিয়েছেন তাসকিন, অপেক্ষা আরও একজনের

আপডেট সময় ১২:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫