ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

রাজবাড়ীতে রুবেল সরদার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের পাবলিক হেলথ্ মোড়ে জামান স্টোর নামে এক দোকানের বারান্দা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। রুবেল সরদার শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন বলে দাবি পুলিশের। তবে নিহতের পরিবারের দাবি, রুবেলকে হত্যা করা হয়েছে। তার শরীরে ধুলোবালি লেগে আছে। তার সঙ্গে অনেক ধস্তাধস্তিও হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় রুবেল সরদার ও তার সহযোগী নাইম ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি সুইস গিয়ার ছোরা উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুতির ওই মামলায় জামিনে ছিলেন রুবেল। রুবেলের ছোট ভাই জুয়েল সরদার বলেন, ‘আমার ভাই আগে পাবলিক হেলথ্ মোড়ে পান-সিগারেটের দোকান করতেন। গেল রোজার আগে তিনি তার দোকানটি বিক্রি করে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী বন্যা গত ৪ মাস ধরে তিন বছর বয়সী একমাত্র মেয়ে হুমায়রাকে নিয়ে শহরের আটাশ কলোনি এলাকায় বাবার বাড়িতে থাকছেন।’ তিনি আরও বলেন, ‘আমার ভাই তার ঘরে একাই থাকতেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে আমি তাকে তার ঘরে দেখেছি। এরপর তিনি কখন বাড়ি থেকে বের হয়েছেন তা জানি না। বুধবার সকাল ৬টার দিকে আমি খবর পাই যে, পাবলিক হেলথ্ মোড়ে জামান স্টোরের সামনে আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে।’ জুয়েল সরদার বলেন, ‘আমার ভাইয়ের মরদেহ দেখে মনে হচ্ছে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার শরীরে ধুলোবালি লেগে আছে। তার সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে যদি ভাইয়ের স্বাভাবিক মৃত্যু পাওয়া যায়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে আমরা এর বিচার চাই।’ রুবেলের স্ত্রী বন্যা বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর আমার স্বামী আমার বাবার বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে বাজারে যান। মেয়েকে বাজার থেকে ঘুরিয়ে খাবার কিনে দিয়ে তিনি আবার আমার কাছে দিয়ে চলে যান। এরপর সকাল ৭টার দিকে আমি খবর পাই, পাবলিক হেলথ্ মোড়ে আমার স্বামীর মরদেহ পড়ে আছে। আমার স্বামী এর আগে স্ট্রোক করেছিলেন। তবে আজ কি কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিক বলতে পারছি না।’ জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহিন জানান, মঙ্গলবার ঝড়ের কারণে সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকাল ৭টার দিকে তিনি খবর পান যে, তার দোকানের সামনে রুবেলের মরদেহ পড়ে আছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘পাবলিক হেলথ্ মোড়ে একটি দোকানের বারান্দা থেকে রুবেল সরদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় ০১:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫