পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের বিদায়ী সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নাজমুস সাদাত জিম এই কমিটি প্রকাশ করেন। কমিটিকে অনুমোদন দিয়েছে সংগঠনের উপদেষ্টা পরিষদ। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু হুরায়রা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহীন আলম। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদত হোসেন শান্ত (ঢাবি), হাবিউল্লাহ হাবিব (বাকৃবি) এবং মাহিবুর রহমান (হাবিপ্রবি)। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন তাহসিন আকরামুল তালুকদার (বাকৃবি), জাহাঙ্গীর আলম জনি (রাবি), সাবিকুন নাহার সেতু (জাবি), নিশাত তামান্না তুষ্টি (ইবি) এবং আহসানুল্লাহ নূর (জাবি)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইম সিদ্দিক (জবি) ও আরিফুল ইসলাম হিরা (চবি)। অর্থ সম্পাদক হয়েছেন আরিফ মাহমুদ (সাস্ট) এবং সহ-অর্থ সম্পাদক সুমন মিয়া (রাবি)। দপ্তর সম্পাদক হিসেবে আছেন মো. সম্রাট ইসলাম (জাককানইবি) এবং উপ-দপ্তর সম্পাদক আবু রায়হান (শাবিপ্রবি)। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তাহের ও শাওলিন (জাককানইবি)। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ (বুয়েট) ও পারভেজ আহমেদ (ঢামেক)। সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিল মিয়া ও জোবায়ের এহসান জীয়ন (রাবি)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আক্তাবুন্নাহার আশা (ঢাবি), শারমিন আক্তার (জাককানইবি), সাব্বির হোসেন (জবি), ইসরাত জাহান মিতা (বাকৃবি), শরিফ উদ্দিন (বিডিইউ) ও আফসানা তাবাসসুম আনিকা (জাককানইবি)।
নবনির্বাচিত সভাপতি আবু হুরায়রা বলেন, “আগামীর ঝিনাইগাতি বিনির্মাণ, আমাদের অঙ্গীকার”—এই লক্ষ্য সামনে রেখে ২০২৩ সালে পুসাজ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ঝিনাইগাতীর শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সচেতন, যোগ্য ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক তৈরিতে কাজ করছে। তিনি আরও বলেন, “আমরা শিক্ষা, ঐক্য ও উন্নয়নের পতাকা উড়িয়ে আগামী দিনে নেতৃত্ব, মানবিকতা ও ইতিবাচক পরিবর্তনের মডেল গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। ‘ঐক্যে বল, শিক্ষায় সফলতা’—এই মূলমন্ত্রে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।”
মোঃ সামিউল ইসলাম প্রমি, বিএমইউ প্রতিনিধি 





















