ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বেরোবিতে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫। রবিবার (০২ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ছাত্র ও ছাত্রীদের পৃথক পৃথক দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর শওকাত আলী বলেন, “ক্রীড়া চর্চা ছাত্রছাত্রীদের নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে।” তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ টুর্নামেন্টটি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বিকাশে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বেরোবিতে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় ০৩:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫