সংবাদ শিরোনাম ::
দুই জেলায় নতুন ডিসি আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিটমহলের মোহছেনার পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দা মোহছেনা আক্তার। প্রথমবারের মতো বিলুপ্ত ছিটমহলের কোনো বাসিন্দা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এতে সবাই আনন্দিত হলেও মেডিকেল কলেজে ভর্তির টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দরিদ্র পরিবারটি।

জানা গেছে, মোফাজ্জল হোসেনের মেয়ে মোহছেনা আক্তার এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে ২০২২ সালে গঙ্গারহাট দাখিল মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি, কাশিপুর ডিগ্রি কলেজ থেকে ২০২৪ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করে।

তার বাবা কৃষক ও মা গৃহিণী। তিন বোনের মধ্যে মোহছেনা সবার ছোট। বড় বোন মাহাবুবা মুক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে লেখাপড়া করছেন এবং মেজো বোন মাহফুজা খাতুন মিষ্টি কুড়িগ্রাম মহিলা কলেজে অনার্সে লেখাপড়া করছেন। সীমিত আয়ের এই পরিবারটি এতদিন মেয়েদের পড়াশোনার খরচ বহন করলেও মেডিকেলে পড়াশোনার বিপুল খরচ মেটানো এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

মোহছেনার বাবা মোফাজ্জল হোসেন বলেন, আমার মেয়ের মেডিকেলে চান্স পাওয়া আমার জন্য অনেক গর্বের। কিন্তু মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা প্রয়োজন।

মোহছেনা বলে, আমি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। তবে এখন আমার পড়াশোনার জন্য সহযোগিতা প্রয়োজন। আমি সবার কাছে সাহায্যের আবেদন জানাই।

বড় বোন মাহাবুবা মুক্তা বলেন, আমার বোন মেডিকেলে সুযোগ পাওয়ায় আমি আনন্দিত। আমার বাবা ছিটমহল দাসিয়ার ছড়ার থাকায় চাকরি করতে পারেনি। অন্যর জমি বর্গা নিয়ে চাষ করে আমাদেরকে লেখাপড়া করাচ্ছেন।

স্থানীয় আমিনুল ইসলাম, আশাদুল, জলিল মিয়াসহ অনেকেই বলেন, ছিটমহল দাসিয়ার ছড়ার মানুষ আজ গর্বিত। আমাদের মেয়ে এবার মেডিকেলে সুযোগ পেয়েছে। মোহছেনার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাকী খন্দকার বলেন, আমার প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রী মোহছেনা। সে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি। তাকে যতটুকু সহযোগিতা করা যায় করব।মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক নেএকোনা জেলা প্রতিনিধিঃ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই জেলায় নতুন ডিসি

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিটমহলের মোহছেনার পরিবার

আপডেট সময় ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫