ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী? অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি

মোহনগঞ্জে ধনু নদে জেলের জালে ধরা পড়ল  ৬৬ কেজির বাঘাইর

নেত্রকোনার মোহনগঞ্জে হোসেন মিয়া (৫০) নামে এক প্রতিবন্ধী জেলের জালে ৬৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে।
গতকাল শনিবার সকাল নয়টার দিকে উপজেলার গাগলাজুর বাজার সংলগ্ন ধনু নদে এই মাছটি তার জালে ধরা পড়ে।
পরে স্থানীয় লোকজন ওই মাছটি এক হাজার টাকা কেজি দরে ৬৬ হাজার টাকায় কিনে  নিজেরাই খাওয়ার জন্য তা ভাগবাটোয়ারা করে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামের মৃত দস্তর আলীর ছেলে হোসেন মিয়া শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনি জীবিকার তাগিদে সারা বছর  স্থানীয় হাওর-বিল ও নদ-নদীতে নৌকাযোগে জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।  এ অবস্থায় শনিবার সকালে প্রতিদিনের ন্যায় জেলে হোসেন মিয়া উপজেলার গাগলাজুর বাজার সংলগ্ন ধনু নদে মাছ শিকারে যান। তিনি যথারীতি নদে জাল ফেলেন। পরে সকাল নয়টার দিকে তিনি জাল টানতে গেলে জালের ভারে তিনি পানিতে পড়ে যান। এসময় আজিজুল হক নামের এক ব্যক্তির সহযোগিতায় জালসহ বড় আকৃতির ওই বাঘাইর মাছটি ধরতে তিনি সক্ষম হন। পরে ওই মাছটি গাগলাজুর বাজারের মৎস্য আড়ৎদার বাতেন মিয়ার মাছ ঘাটে বিক্রির জন্য নিয়ে গেলে বাক্কী মিয়া ও খালেদ হোসেন নামে স্থানীয় দুই মাছ ব্যবসায়ী ওই মাছটি ১ হাজার টাকা কেজি দরে কিনে নেন। এসময় স্থানীয় লোকজনের অনুরোধে তারা ওই মাছটি এক হাজার টাকা কেজি দরে ৬৬ হাজার টাকা মূল্য নির্ধারণ করে নিজেরাই খাওয়ার জন্য ভাগবাটোয়ারা করে নেন।

এদিকে, খবর পেয়ে বিশালাকৃতির এ মাছটি এক নজর দেখার জন্য এলাকার শত-শত লোক মৎস্য আড়ৎদার বাতেন মিয়ার মাছঘাটে এসে ভিড় জমায়। এক পর্যায়ে স্থানীয় যুবকেরা আনন্দে মাছটি নিয়ে গাগলাজুর বাজার মাছঘাট এলাকায় মিছিল করেছে বলেও জানা গেছে।

প্রতিবন্ধী জেলে হোসেন মিয়া বলেন, আমি শারীরিকভাবে অক্ষম হওয়ায় সারা বছর নৌকায় চড়ে জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছি। তবে আমার জালে  এতো বড় মাছ ধরা পড়বে তা স্বপ্নেও ভাবিনি।

মাছ শিকারে সহযোগিতাকারী আজিজুল হক বলেন, জালের টানে যখন প্রতিবন্ধী জেলে হোসেন মিয়া পানিতে পড়ে যায়। তখন আমি দ্রুত পানিতে নেমে হোসেন ও তার জালে থাকা বাঘাইর মাছটি উপরে তুলে আনি। এই বাঘাইর মাছটি হোসেনের জালে ধরা পড়াতে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।

মৎস্য আড়ৎদার বাতেন মিয়া বলেন, আমাদের হাওর এলাকা এখন আর আগের মতো এতো বড় বাঘাইর মাছ জেলেদের জালে ধরা পড়েনা। তবে এ বিশালাকৃতির বাঘাইর মাছটি দরিদ্র প্রতিবন্ধী জেলে হোসেন মিয়া জালে ধরা পড়ায় আমরা খুবই আনন্দিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

মোহনগঞ্জে ধনু নদে জেলের জালে ধরা পড়ল  ৬৬ কেজির বাঘাইর

আপডেট সময় ১১:০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫