ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে সোনার দামে বড় পতন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’! ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর (৩৭) রহমান নামে ওয়ার্ড যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে হাতিয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এর আগে সোমবার রাত ১০টায় হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড গুল্লাখালী গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মিজানুর রহমান পৌরসভার ৯নং ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের মৃত ছালেহ উদ্দিনের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত।

ভুক্তভোগী জানান, সোমবার তিনি তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। রাতে তার বাবা-মা পাশের অন্য একটি ঘরে ঘুমান।তিনি এক সন্তানসহ এক ঘরে ঘুমান।গভীর রাতে অভিযুক্ত মিজান কৌশলে ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন।এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে মিজানকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে ফেলে।পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে যায়।

গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে অবগত করেছি।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মিজানকে কারাগারে পাঠানো হয়েছে। মর্জিনা বেগম বাদী হয়ে অভিযুক্ত মিজানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০২:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫