ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

মঠবাড়িয়ায় প্রবাসী দুই ভাইকে মারধরের অভিযোগ যুবদল নেতা ও তার বড় ভাই সহ দলবলদের বিরুদ্ধে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী ইসমাইল ফরাজী (৬৭) ও সাবেক ইউপি সদস্য প্রবাসী ইয়াকুব ফরাজী (৬০) নামের দুই ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে সুমন পহলান নামের এক যুবদল নেতা ও তার বড় ভাই স্বপন পহলান সহ তাদের দলবলদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ গুলিশাখালী গ্রামে। হামলার স্বীকার প্রবাসী দুই ভাই দক্ষিণ গুলিশাখালী গ্রামের বাসিন্দা ইস্কেন্দার আলী ফরাজীর ছেলে। অভিযুক্ত সুমন পহলান ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও বড় ভাই স্বপন পহলান হোতখালী গ্রামের বাসিন্দা খলিল পহলানের ছেলে।

এমনকি সুমন পহলান নিজের ফেইসবুক আইডিতে “যে পারে সে একাই পারে পহলান ইজ ব্রান্ড বান্ধবপাড়া বাস স্ট্যান্ড” এই শিরোনামে একটি পোস্ট করেন। যেটি বর্তমানে এলাকাজুড়ে আলোচনার ঝড় তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হোতখালী গ্রামের বাসিন্দা খলিল পহলানের কাছে প্রবাসী ইউসুফ মাহমুদ ফরাজী ৫৭ হাজার টাকা পায়। উক্ত পাওনা টাকা দীর্ঘ ১২/১৩ বছর আগে প্রবাসী ইউসুফ মাহমুদ ফরাজী চাইতে গেলে কথার কাটাকাটি হয়।

উক্ত বিষয়টির সূত্র ধরে গত শনিবার (২১ ডিসেম্বর) ইয়াকুব ফরাজী বান্ধবপাড়া বাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বের হলে অভিযুক্তরা মারধর করেন। পরে আহত ইয়াকুব ফরাজী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

এদিকে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ইসমাইল ফরাজী বান্ধবপাড়া বাজারে গেলে ওৎ পেতে থাকা অভিযুক্তরা তার উপরে হামলা চালায় এবং পকেটে থাকা নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে ইসমাইল ফরাজী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ইসমাইল ফরাজীকে আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এবিষয়ে সৌদি প্রবাসী ইউসুফ মাহমুদ ফরাজী বলেন, হোতখালী গ্রামের বাসিন্দা খলিল পহলান আমার কাছ থেকে ৫৭ হাজার টাকা ধার নেয়। উক্ত টাকা নিয়ে আমার সাথে কথার কাটাকাটি হয় কিন্তু এবিষয়ে আমার বড় ভাই ইসমাইল ফরাজী ও ছোট ভাই ইয়াকুব ফরাজী কোন কিছুই জানেন না। আমার ভাইদের যারা অন্যায়ভাবে মারধর করেছেন আমি অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানাই।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত যুবদল নেতা সুমন পহলান মারধরের অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, বিবাধীরা আমার বাবা খলিল পহলানকে ১২/১৩ বছর আগে লাঞ্ছিত করেছেন। সেই কারনে আমরা হামলা করতে পারি তাই আগে থেকেই আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

মঠবাড়িয়ায় প্রবাসী দুই ভাইকে মারধরের অভিযোগ যুবদল নেতা ও তার বড় ভাই সহ দলবলদের বিরুদ্ধে

আপডেট সময় ০২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪