ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় বাজি আটক

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোড ফুট ওভার ব্রিজের নিচে বিজিবি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ ২২ হাজার ৯ শত ৬০ টাকা মূল্যের ৫,৭০,৬৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার বাজি জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ শনিবার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত বাজিগুলো স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কমান্ডার এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় বাজি আটক

আপডেট সময় ০১:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪