ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মায় ধরা পড়ল বিশাল বোয়াল, ৫২ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। পরে মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে পদ্মা নদীতে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

জানা গেছে, জেলে কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে এলে মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আড়তে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা  বলেন, কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া নিয়ে এলে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেই। পরে একজন ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হালিমা সরদার  বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

পদ্মায় ধরা পড়ল বিশাল বোয়াল, ৫২ হাজারে বিক্রি

আপডেট সময় ০৫:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪