ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত
লালমোহনে মায়ের সামনে থেকে ডেকে নিয়ে

সাংবাদিকের ছেলেকে হত্যার চেষ্টার অভিযোগ

লালমোহনে মায়ের সামনে থেকে ডেকে নিয়ে সাংবাদিকের ছেলেকে হত্যার চেষ্টা ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ নভেম্বর সোমবার দুপুর অনুমান দেড়টা থেকে দুইটার দিকে লালমোহন পৌরসভার সওদাগর চৌমুহনীতে এ ঘটনা ঘটে।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, আমাদের বরিশাল পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক জসিম মাতব্বরের ছেলে মো. শাওন লালমোহন হা-মীম স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তাদের বাসা উত্তর বাজার। স্কুলে দশম শ্রেণির ছাত্রদের পরীক্ষা শেষে দুপুরের দিকে শাওন বাসায় ফিরে আসলে তার ক্লাসমেট অর্ণবসহ কয়েকজন মিলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

তার মায়ের সামনে থেকে ডেকে নিয়েছে বলে তার মা কান্না জড়িত কণ্ঠে জানান। মোবাইল কেনার কথা বলে তাকে সওদাগর চৌমুহনীতে নিয়ে যায়। সেখানে অর্নবদের বাড়ি। অর্ণব হালিম চৌধুরীর ছেলে বলে জানা গেছে। সেখানে শাওনকে নিয়ে তারা পার্শ্ববর্তী নির্জন স্থানে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর নিয়ে যায়। সেখানে তার হাতে একটি মোবাইল দিলে সে মোবাইলটা দেখতে থাকে।

এমন সময় পিছন দিক থেকে তারা তাকে এলোপাতাড়ি মারপিট করে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। তার গলায় পোঁচ দেওয়ার চেষ্টা করে। আহত শাওন চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এসময় অর্ণব ও তার সহযোগী হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। আহত ও রক্তাক্ত জখম শাওনকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় লালমোহনে কর্মরত সাংবাদিকগণ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচারের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

লালমোহনে মায়ের সামনে থেকে ডেকে নিয়ে

সাংবাদিকের ছেলেকে হত্যার চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০১:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২