ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রামেবির জাওয়াদুল হক শ্বেতহস্তী কর্ণফুলী টানেল প্রকল্পে অপচয় ও অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

সচিবালয় থেকে চিকিৎসা গাড়ি ও পাসপোর্ট নবায়ন সুবিধা পাবেন সাংবাদিকরা

সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো চিকিৎসা, ব্যক্তিগত গাড়ির ফিটনেস ও পাসপোর্ট নবায়নের সুবিধা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি চিঠিতে সংশ্লিষ্টদের এ অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানকার ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।

অপরদিকে সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট সেবা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পাসপোর্ট সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া এই বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানে অবস্থিত বিআরটিএ অফিস থেকে ব্যক্তিগত গাড়ির ফিটনেস সংক্রান্ত সেবা দেওয়ার ব্যবস্থা নিতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের

সচিবালয় থেকে চিকিৎসা গাড়ি ও পাসপোর্ট নবায়ন সুবিধা পাবেন সাংবাদিকরা

আপডেট সময় ০৫:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪