সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

ধামইরহাটে এতীম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুস্থ এতীম ৩০জন শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

পরে ধামইরহাট বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরো ৫০জন অসহায় দুস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ‘অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে উপজেলার অসহায় দুস্থ শিশু ও পথচারীদের মাঝে সর্বমোট ৫শত ৫৮টি কম্বল বিতরণ করা হবে। শীতার্ত কোনো মানুষ যেন শীতে কষ্ট না পেয়ে থাকে সে জন্য উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার(ভারপ্রাপ্ত) সামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ তরিকুল ইসলাম, সাংবাদিক মালেক সরদার, অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

ধামইরহাটে এতীম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও

আপডেট সময় ০৪:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪