সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

মাকে বেঁধে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

লক্ষ্মীপুরের কমলনগরে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী ওই তরুণীর বাবা সামছুল আলম বাদী হয়ে কমলনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেন।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (২২) ও শাহজাহানের ছেলে মো. রনি (২১) ।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তার তরুণী মেয়েকে ধর্ষণ করে। এ সময় রনি নামের এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা।

পরবর্তী এলাকার প্রভাবশালী একটি মহল অভিযুক্তদের পক্ষ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করে আসছে। অবশেষে ঘটনার ৮দিন পর এ নিয়ে যুগান্তরের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে তরুণীর বাবা ধর্ষণ মামলা করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রনি ও আশ্রাফকে গ্রেফতার করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ   দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

মাকে বেঁধে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

আপডেট সময় ০১:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪