সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

কুমিল্লা দাউদকান্দিতে অধ্যক্ষ পদায়ন নিয়ে সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদায়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হয়েছে। বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছুটিতে যান বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম। ছুটি শেষে অধ্যক্ষ জসিম উদ্দিন আবার স্কুলে ফিরতে চাইলে তাতে বাধা দেয় স্থানীয় কিছু লোকজনসহ শিক্ষার্থীদের একটি পক্ষ। আগের অধ্যক্ষ জসিম উদ্দিনকে ফিরিয়ে আনতে চায় শিক্ষার্থীদের অপর একটি পক্ষ। এর জেরে আজ মঙ্গলবার সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় আহত চার শিক্ষার্থী গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

মারামারিতে বহিরাগতদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এমনকি বহিরাগতদের হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ‘বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ছুটিতে থাকা অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে শিক্ষার্থীদের সাথে একটি গ্রুপের সংঘর্ষ বাধে।এই ঘটনায় একজনকে আহত অবস্থায় দেখেছি। তবে স্থানীয়রা জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।’

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান, দুই অধ্যক্ষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে। আর কারা এই ঘটনা ঘটিয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা দাউদকান্দিতে অধ্যক্ষ পদায়ন নিয়ে সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

আপডেট সময় ০৫:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪