সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুলিয়ারচর উপজেলার রামদি গ্রামের জুতা ব্যবসায়ী হেলাল ভূঁইয়া (৫০) এবং একই উপজেলার দাঁড়িয়াকান্দি এলাকার এক সিএনজিচালক (৩০)। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়,  ভৈরবগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশারচালকসহ দুইজন নিহত এবং তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০২:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪