ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন

নাটোর বাগাতিপাড়ায় কৃষ্ণা কৃষি খামারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের অধীনে কৃষ্ণা কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্থানীয় জনসাধারণের ব্যানারে উপজেলার লোকমানপুর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। সভায় ১নং পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান ও রাজু আহাম্মেদ। উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু নাঈম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন বলেন, সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ৩০ একর জমি গত ৩০ নভেম্বর স্থানীয়দের লিজ প্রদান করা হয়। এরপর অদৃশ্য কারণে গত ৩ ডিসেম্বর অবৈধ ভাবে তা বাতিলও করা হয়। লোকমানপুরের মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া, কৃষি খামারের সদ্য যোগদানকৃত ইনচার্জ খায়রুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে যুক্ত। অনিয়মের দায়ে এখান থেকে পূর্বে তাকে বদলিও করা হয়েছিল। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে আবারো এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে। তাই দুর্নীতিবাজ খায়রুল ইসলাম ও নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি খবির উদ্দিন মোল্লাকে ৩ দিনের মধ্যে এখান থেকে অপসারণসহ ৩০ একর জমির লিজ পুনবহালের দাবি জানাচ্ছি। অন্যথায়, নর্থ বেঙ্গল সুগার মিলের মেইন গেটে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক

নাটোর বাগাতিপাড়ায় কৃষ্ণা কৃষি খামারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৪:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪