ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক

বেরোবিতে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রক্টর সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর মো. শরিফুল ইসলামকে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার করায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি জুলাই -আগষ্ট বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি।
সোমবার(০২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদের সাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িক বরখাস্তের খবর জানানো হয়।
বিজ্ঞাপিতে জানানো হয়, বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এই আদেশ ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে।
এছাড়াও আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও ছয় কর্মকর্তা-কর্মচারীকে গত ১৪ নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বেরোবিতে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রক্টর সাময়িক বরখাস্ত

আপডেট সময় ১১:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪