সংবাদ শিরোনাম ::
পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

ভোলা সদর উপজেলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ এক সন্ত্রাসীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিজিবি বেইস ভোলা খেয়াঘাট কার্যালয়ে প্রেস ব্রিফিং এ ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার রিফাত আহাম্মেদ এ তথ্য জানান।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কোষ্টগার্ড এর সদস্যরা ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ টি দেশীয় অস্ত্র (রামদা), ১ টি চাইনিজ ছুরি এবং ৬ টি স্টীল এর পাইপসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ (২৬) কে আটক করে।

আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

আপডেট সময় ০২:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪