ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ

১১৬ দিন পদ শূন্য থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপ-উপাচার্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের উপসচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী ৪ বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাদের এ দুই পদে নিয়োগ দেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১১ (ক) (১) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২(১) ধারা অনুযায়ী যথাক্রমে তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া তাদেরকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। নতুন নিয়োগ পাওয়া উপ-উপাচার্য ড. এয়াকুব আলী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ

ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ

আপডেট সময় ০৩:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪