সংবাদ শিরোনাম ::
স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
‘নারীর পোশাক’ নিয়ে

আমিরের বক্তব্য মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন, প্রতিবাদ জামায়াতের

‘নারীর পোশাক’ সংক্রান্ত জামায়াত আমিরের বক্তব্যটি কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এতে জামায়াত সেক্রেটারি বলেন, গত ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে ‘নারীর পোশাক’ সংক্রান্ত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যটি কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ভুলভাবে প্রচার করেছে। আমিরে জামায়াতের দেওয়া বক্তব্যটির আগে ও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।  এমন ভুল সংবাদ প্রচারের প্রতিবাদ জানাচ্ছি।

সঠিকভাবে প্রচার করা গণমাধ্যমগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তবে কোনো কোনো সংবাদপত্র ও গণমাধ্যম আমিরে জামায়াতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশ করেছে। এ জন্য সেসব গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেইসঙ্গে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ জাতীয় সংবাদ পরিবেশন করা সাংবাদিক নীতিমালার পরিপন্থি উল্লেখ করে ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করার জন্য সংশ্লিষ্ট রিপোর্টার, পত্রিকা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা

‘নারীর পোশাক’ নিয়ে

আমিরের বক্তব্য মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন, প্রতিবাদ জামায়াতের

আপডেট সময় ০৯:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪