সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি

সিলেটে পরকীয়ার জেরে হোটেলে নিয়ে স্বামী ইমরানকে হত্যা মামলায় স্ত্রী খুশনাহার ও পরকীয়া প্রেমিক নাদিম আহমদ নাইম ও তার সহযোগীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লিয়াকত আলী।

অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামিরা হলো- খুন হওয়া ইমরানের পরকীয়ায় আসক্ত স্ত্রী খুশনাহার (২২), নাদিম আহমদ নাইম (১৯) ও মাহমুদুল হাসান (২২)।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের রিভারভিউ আবাসিক হোটেলের নিচ থেকে আল ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ সময় পালিয়ে যায় ওই যুবকের স্ত্রী খুশনাহার। সেদিন খুন হওয়া আল ইমরান (৩৩) কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।

পরে এই যুবকের পিতা আব্দুল জব্বার বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষীদের জবানবন্দি শেষে বৃহস্পতিবার আদালত মামলার রায় দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি

আপডেট সময় ০৬:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪