ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা ‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া

বেরোবির শিবির সভাপতি ও সেক্রেটারি সুস্পষ্ট পরিচয় পাওয়া গেল ইসকন বিরোধী আন্দোলনে

উত্তরবঙ্গের শিক্ষাঙ্গনের বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো: সোহেল রানা এবং সেক্রেটারি মোঃসুমন সরকার। বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে ইসকন বিরোধী আন্দোলনে তাদের পরিচয় সুস্পষ্টভাবে উঠে আসে।

আজ (বুধবার) ২৭ নভেম্বর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে ইসকন বিরোধী আন্দোলনে ভাষণ দেন।

জানা যায়, ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-১৮ এবং মাস্টার্স ২০২১-২২সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় । সেক্রেটারি মোঃসুমন সরকার ইংলিশ বিভাগের স্নাতক ২০১৮-১৯ এবং স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ।

ইসকন বিরোধী আন্দোলনে বেরোবি শিবির সভাপতি বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চায়। আমাদের ছাত্র সমাজ ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট থাকবে।আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ের একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্র সমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে। আগামীতে ছাত্র সমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি আরো বলেন, জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্ক অধ্যায়। গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে৷ আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদী সরকার শ্রমিক লীগ, রিকশা ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপে ফিরে আসুক না কেন তৌহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে । সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক

বেরোবির শিবির সভাপতি ও সেক্রেটারি সুস্পষ্ট পরিচয় পাওয়া গেল ইসকন বিরোধী আন্দোলনে

আপডেট সময় ১১:৪১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪