সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

এমইএস কলেজে ছাত্রদলের প্রচারে শিক্ষার্থীদের বাধা

চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে প্রচারণা চালাতে যাওয়া ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে একদল শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১টার দিকে জাকির হোসেন রোডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে ওই মারামারিতে দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন কেন্দ্রীয় নেতাসহ ছাত্রদলের কর্মীরা সাংগঠনিক প্রচার চালাতে কলেজে গেলে একদল শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ-এমন দাবি করে শিক্ষার্থীরা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেঁধে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) তারেক আজিজ বলেন, কেন্দ্রীয় তিন নেতাকে নিয়ে ছাত্রদলের সদস্যরা কলেজে সাংগঠনিক কাজে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এসময় কথা কাটাকাটির সূত্র ধরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারিতে দুইজন সামান্য আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি বলে জানান তিনি।

এ ঘটনার বিষয়ে ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

এমইএস কলেজে ছাত্রদলের প্রচারে শিক্ষার্থীদের বাধা

আপডেট সময় ১০:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪