ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

রশিদের সঙ্গে কি করছেন সাকিব

ভারত সিরিজের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। মিরপুরে শেষ টেস্ট খেলতে চেয়েও ফিরে যেতে হয়েছিল তার যুক্তরাষ্ট্রে। এমনকি জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতে হওয়া আফগান সিরিজেও খেলা হয়নি তার। এর মধ্যে আবার ওমরা করতে দেখা গেছে বাঁ হাতি অলরাউন্ডার। এবার দেখা গেল দুবাইতে। আফগান অলরাউন্ডার রশিদ খানের সঙ্গে জিম সেশনের একটি ছবিতে দেখা যায় সাকিবকে।

সাকিব জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও আবুধাবিতে টি-টেন লিগে খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। তার প্রস্তুতি নিতেই মূলত সতীর্থ রশিদের সঙ্গে জিম সেশনে কাজ করছিলেন তিনি। সে ছবি প্রকাশ করেছেন তারই দল বাংলা টাইগার্স।

তারা লিখেছে, সাকিব-রশিদ আমাদের ট্রেনার সাদিকের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। বাংলা টাইগার্সের জার্সিতে তাদের গর্জে উঠতে দেখার অপেক্ষা করতে পারছি না। আর মাত্র ৪ দিন বাকি।

টি টেন লিগে আরও আগেও খেলেছিলেন সাকিব। এবারও সেখানে খেলে প্রস্তুতি নেবেন জাতীয় দলে ফেরার। কিছুদিন আগেই বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন সেকথা। সবকিছু ঠিক থাকলে হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

রশিদের সঙ্গে কি করছেন সাকিব

আপডেট সময় ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪