ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

কুমিল্লায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাতিসহ ২ জন আটক

কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অসাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে দুটি হাতিটিকেও উদ্ধার করে দেয়া হয়েছে কোতোয়ালি থানায়। আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলো- মৌলভীবাজারের বড় লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মোঃ ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহিনুল ইসলাম জানান, আটকৃত দুইজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মত কোন পরিবেশ নেই। তাই তাদেরকে হাতি দুইটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

জানা গেছে, হাতি ব্যবহার করে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় চাঁদা তোলার অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ভিন্ন শহর থেকে হাতে নিয়ে এসে কুমিল্লার পাড়ায় পাড়ায় ঘুরে এই চাঁদাবাজিতে অনেকেই বিরক্ত এবং অতিষ্ঠ ছিল। কয়েকবার চেষ্টা করেও এই হাতি ও মাহুতকে ধরা যায়নি। অবশেষে গতকাল বিকেলে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্সদের সহযোগিতায় দুইটি হাতি ও দুই মাহুতকে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

কুমিল্লায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাতিসহ ২ জন আটক

আপডেট সময় ০৩:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪