ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

সুজানগরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ

জেলা এনএসআই পাবনার তথ্যের ভিত্তিতে সুজানগর উপজেলায় চাকরি প্রত্যাশীদের অর্থের মাধ্যমে চাকরি প্রদানের আশ্বাস ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে কামরুল হাসান (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সে পাবনা জেলার বেড়া পৌরসভার আলহেরানগর এলাকার মৃত মেহেদী হাসানের ছেলে। বুধবার বিকালে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

জানা যায়, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার এলাকায় মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের সদ্য ভাইভা সম্পন্নকৃত চাকরি প্রত্যাশীকে অর্থের মাধ্যমে চাকরি প্রদানের আশ্বাস ও অর্থ আত্মসাৎকালে গ্রেফতার করা হয়। আটককৃত প্রতারক ২০২৩ সালে প্রকাশিত মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের সদ্য ভাইভা সম্পন্নকৃত পাবনা জেলার ১৩ জন চাকরি প্রত্যাশীর তালিকা গোপনীয়ভাবে সংগ্রহ করে প্রত্যেকে মোবাইলে যোগাযোগ করে ১১ লাখ টাকার বিনিময়ে চাকরি প্রদানের আশ্বাস প্রদান করে। আশ্বাস পাওয়া চাকরি প্রত্যাশী একজনের সঙ্গে ঘটনাস্থলে গোপনীয় ভাবে অবস্থানকালে প্রত্যাশীর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা এনএসআই পাবনার সার্ভিলেন্সের এক সদস্য প্রতারককে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

সুজানগরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ

আপডেট সময় ১০:৪৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪