সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিভির জিএমকে দুদকে তলব

এ বছরের শুরুতে বিটিভির ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাঈমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়েছে।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

দুদক সূত্র জানা যায়, অনুসন্ধান কর্মকর্তা কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়ে বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে যেসব তথ্য চাওয়া হয়, সেগুলো হলো বিটিভির জিএম মাহফুজা আক্তারের ব্যক্তিগত নথির সত্যায়িত ফটোকপি; ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য বরাদ্দকৃত বাজেটের তথ্য ও বাজেট ব্যয়ের পর বছর শেষে দাখিলকৃত প্রতিবেদনের কপি; ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক পরিকল্পনা; চট্টগ্রাম কেন্দ্রের জিএমের বাংলো মেরামতের খরচের তথ্য: কাজের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর।

এ ছাড়া ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম কেন্দ্রে কতগুলো সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক ও অনুষ্ঠান নির্মাণ হয়েছিল, সেসবের তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে নাটক ও অনুষ্ঠানের নাম, প্রযোজকের নাম, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর দিতে বলা হয়েছে। চিঠিতে গত ২০১৪-১৯ পর্যন্ত বিটিভির ঢাকা কেন্দ্রে মাহফুজা আক্তারের প্রযোজনাকৃত ধারাবাহিক ও সাপ্তাহিক নাটকের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর চাওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিভির জিএমকে দুদকে তলব

আপডেট সময় ০৮:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪