ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

বাংলাদেশে কারিগরি শিক্ষা মানবসম্পদ উন্নয়নের জন্য অপরিহার্য বলে জানিয়েছেন স্থনীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০৬:২০:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৭২৪ বার পড়া হয়েছে

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) গণপ্রকৌশল দিবস-২০২৪ ও আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষা মানবসম্পদ উন্নয়নের জন্য অপরিহার্য ভূমিকা রাখে। এই কারিগরিতে দক্ষতা অর্জন করা খুবই প্রয়োজন। দেশের বাইরে আমাদের যারা কাজ করতে যাচ্ছেন, তাদের বেশিরভাগ হচ্ছে অদক্ষ। কিন্তু সেখানে যারা কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য সুযোগ থাকে। এটি শুধু একজনের ব্যক্তিগত লাভ লোকসানের ব্যাপার নয়, এটি জাতীয় পর্যায়ে বাংলাদেশের জন্য একটি উন্নয়নের বিষয়। যে মন্ত্রণালয়গুলো বিদেশে মানবসম্পদের ব্যাপারে দেখাশোনা করেন তারও এই ব্যাপারে একটু চিন্তা করার অনুরোধ করেন।

আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে এবং আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী গিয়াসউদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন সহ আরও অনেক প্রকৌশলী।

এসময় আইডিইবি’র পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শাহাদাতবরণ করা নয়টি পরিবারকে এক লাখ টাকার চেক ও ক্রেস্ট প্রদান করেন। যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে স্থনীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি এ সময় আইডিইবি’র সামনে থেকে কাকরাইল মোড়, মৎস্য ভবন, নাইটেঙ্গেল মোড় হয়ে আবারও আইডিইবি’র সামনে এসে শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

বাংলাদেশে কারিগরি শিক্ষা মানবসম্পদ উন্নয়নের জন্য অপরিহার্য বলে জানিয়েছেন স্থনীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

আপডেট সময় ০৬:২০:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪