ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

কালিয়াকৈরে বনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দেড় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বনবিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেন বন বিভাগ কর্মকর্তারা। এসময় দেড় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার। (৯ নভেম্বর) শনিবার দিনভর উপজেলার সিনাবহ, খন্দকারপাড়া, রাঙামাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার সিনাবহ উন্দারটেক, খন্দকারপাড়া, রাঙ্গামাটি এলাকায় কিছু অসাধু দালালরা উৎকোচের বিনিময়ে সরকারি বনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে বসবাস করে আসছে। বিষয়টি কর্মকর্তাদের নজরে আসলে শনিবার দিনভর উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমিতে থাকা প্রায় ২০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসময় ৫০ শতাংশ জমি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রা বিট কর্মকর্তা সাইফুল বারীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান, যারা বনের জমি দখল করে স্থাপনা করেছে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, বনবিভাগের জমিতে যারা অবৈধ স্থাপনা করছেন বন বিভাগের কর্মকর্তা উচ্ছেদ করছেন এটা তাদের কাজ। বনবিভাগের কর্মকর্তাদের অভিযানে সমস্যা হলে সার্বিক সহযোগিতা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

কালিয়াকৈরে বনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দেড় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

আপডেট সময় ০১:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪