মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উড়াল সড়কের সিইপিজেড এলাকায় লালখানবাজার মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেল দুটি, ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহত দুই যুবকের নাম মোকতার (২৮) ও রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
ধারণা করা হচ্ছে দ্রুত গতির দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে ফেলে থেকে ছিটকে পড়েন তারা। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরবাইক দুটিও।

চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। খবর পেয়ে আমরা একজনের মরদেহ বিদ্যুতের খুঁটির সাথে পড়ে থাকতে দেখি। অন্যজনের মরদেহ সড়কের একপাশে পড়েছিল। পতেঙ্গা থেকেই বাইক দুটি আসছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ

আপডেট সময় ০১:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪