কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ টি টয়োটা গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৮ লক্ষ টাকা বলে জানা গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন সীমান্তের টিক্কারচর এলাকা থেকে অবৈধ মালামাল জব্দ করা হয়।

সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ান জানিয়েছে, শুক্রবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের বিওপির একটি টহল দল।

এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে আদর্শ সদর সীমান্ত পিলার ২০৮০/এম থেকে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে টিক্কারচর নামক স্থানে অবৈধ মালামাল গুলো জব্দ করা হয়। পরে জব্দ করে তল্লাশি চালানো হলে তাতে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৬৪,০০০ পিস ও একটি টয়োটা গাড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ৫৮ লক্ষ টাকা।

এ ব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

আপডেট সময় ০১:১৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪