ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

লালমোহনে কাউন্সিলরের বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ভোলার লালমোহন উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবিন এর বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী খোকন মজুমদার। শনিবার বিকালে লালমোহন বাজারে ভাড়াকৃত বাসায় ভুক্তভোগী রাদেশ শামের ছেলে খোকন মজুমদার এ সংবাদ সম্মেলন করেন।

তিনি সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে বলেন, তিনি একজন সংখ্যা লঘু মানুষ। ১৮ নং মুন্সীর হাওলা মৌজার ৪নং খতিয়ানের ২০ নং দাগের পৌর ৭ নং ওয়ার্ডে ২১ শতাংশ জমির মালিক রয়েছে তারা। তার মধ্যে ১২ শতাংশ জমি বিক্রি করেন তার পরিবার। বাকি ৯ শতাংশ জমি কম দামে বিক্রি না করায় স্থানিয় কাউন্সিলর জাহিদুল ইসলাম নবিন তাদের ওই ৯ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বালি ভরাট করেন। বালি ভরাটে বাধা প্রদান করায় মারধরসহ হাত্যার হুমকি দেয় ওই কাউন্সিলর।

প্রতি শতাংশ জমি প্রায় ৩ লক্ষটাকা হলেও বালি ভরাটের পরে ১ লক্ষ টাকা করে বিক্রি করার কথা বলেন কাউন্সিলর। একাধিকবার শালিস বৈঠক হয়। সেখানে আমাদের জমি ফেরত দেওয়ার কথা হলেও কমদামে জমি বিক্রি না করলে কখনো জমি দখল দিবেনা ও এলাকা ছাড়া করবে বলে হুমকি দেয় কাউন্সিলর । সংখ্যালঘু ও নিরীহ পরিবারের লোক হওয়ায় তাদের সাথে ক্ষমতা দেখিয়ে এসব কার্মকান্ড চালায় কাউন্সিলর জাহিদুল ইসলাম নবিন।

অন্যদিকে লালমোহন পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম নবিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, হিন্দু সম্প্রদায় খোকন মজুমদার পরিবারের ১৮ শতাংশ জমি। তার মধ্যে ১৬ শতাংশ জমি বিক্রি করেছে। বাকি ২ শতাংশ জমি তাদের রয়েছে। সেই ২ শতাংশ জমি পড়ে আছে। তবে হুমকির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন কাউন্সিলর। এ ঘটনায় খোকন মজুমদার বাদী হয়ে লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি সাধারণ ডায়রী করেন থানা পুলিশ। যাহার জিডি নং ৮২৯।

তারিখ-১৫-১১-২২ ইং। লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি সাধারণ ডায়রী করা হয়েছে। তদন্তকরে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

লালমোহনে কাউন্সিলরের বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২