সংখ্যালঘুদের ৮ দফা দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্তসহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহসভাপতি তপন কুমার কর্মকার, সহসভাপতি স্বপন চক্রবর্তী, সহ-সভাপতি মংথান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শুভ্রত শীল, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. কাজল বরন দাস ও নির্যাতিত ২১ পরিবারের পক্ষে সহকারি অধ্যাপক স্বপন কুমার খাসকেল।

মানববন্ধন শেষে ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য শহরে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, যুবক-যুবতী মিছিলে অংশগ্রহন করেন।

এ সময় বক্তারা ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্ঠার প্রফেসর ড. মুহাম্মদ ইউনুচ এঁর কাছে জোরদাবী করেন।
M

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘুদের ৮ দফা দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪