ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদল: মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না, অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদলের কর্মী-সমর্থকরা। লুটপাট-চুরির নয় শৃঙ্খলা-সততা আর দেশপ্রেমিক রাজনীতি করে বাংলাদেশকে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে। এজন্য যুবদলের সদস্যদের প্রশিক্ষিত হবার পাশাপাশি ন্যায়-নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে।

সোমবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পলাশ উপজেলা যুবদলের আহবায়ক নিছার আহমদে খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মাসুদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক,পৌর বিএনপির আলম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন চিশতিয়া, শাহিন বিন ইউসুফ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদল: মঈন খান

আপডেট সময় ০৭:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪