ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জা এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মনিরুল কাজী (৪৯)। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০ বছর আগে বালিয়াকান্দি উপজেলার ছাবনিপাড়া গ্রামের মনিরুল কাজীর সঙ্গে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারী গ্রামের হাসি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাসির বাবার বাড়িতে ঘরজামাই থাকতেন মনিরুল।

পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৯ জুন দিবাগত মধ্যরাতে বাড়ির গোয়াল ঘরে হাসিকে গলা টিপে ও গরুর পানি খাওয়ার হাউসে চুবিয়ে হত্যা করেন মনিরুল। পরের দিন (৩০ জুন) সকালে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে। ওইদিনই হাসির ভাই ইয়াকুব আলী বাদী হয়ে মনিরুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মনিরুল আদালতেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

হাসি ও মনিরুল দম্পতির ১৩ বছর বয়সী এক ছেলে এবং ১৮ ও ১০ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘আসামি আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। আবার তাদের দুই সন্তান এই মামলায় আদালতে স্বাক্ষী দিয়েছে। ফলে আজ আদালত যে রায় দিয়েছে আমরা অনেক খুশি। বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৯:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪