সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

ভোলা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১২:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ৭৩৭ বার পড়া হয়েছে

ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত। সোমবার (২১ অক্টোবর) দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের দেশত্যাগে এই নিষেধাজ্ঞা জারী করেন। ভোলার আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জর্জ আদালতে আবেদন করেন।

আবেদন শুনানী শেষে বিজ্ঞ আদালত মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারী করেন সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান।

উল্লেখ্য যে, ভোলা জেলা লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, গ্যাস কুপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাচ হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ দুদকের তদন্তাধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

ভোলা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১২:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪