সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

আলিয়া-রণবীরের জীবনে ফের সুখবর!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৭০৩ বার পড়া হয়েছে

সন্তান রাহার জন্মের পর এবার নতুন সফর শুরু করতে চলেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর এই সফর নিয়েই নতুন এক সুখবর দিতে চলেছেন আলিয়া-রণবীর। শোনা যাচ্ছে, এক নতুন বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন তারা।

আসন্ন দীপাবলিতেই নাকি নতুন বাড়িতে উঠবেন বলিউডের এই তারকা দম্পতি। কিন্তু রণবীর ও আলিয়ার এই নতুন বাড়ি নিয়ে চর্চা ছিল বহুদিন ধরেই। বিয়ের পর থেকেই সেই নতুন ঠিকানার নির্মাণ দেখতে চলে যেতেন আলিয়া ও রণবীর। কখনও সঙ্গে যেতেন নীতু কাপুরও। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে রণবীরদের।

আলিউয়া-রণবীরদের নতুন বাড়ির নির্মাণের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। নতুন বাড়ির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে। বহুদিন ধরে এই সূচনার জন্য অপেক্ষা করেছিলেন আলিয়া ও রণবীর। এর আগেও শোনা যায়, রাহাকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতেই দীপাবলি পালন করবেন তারা। সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এই বাংলোর সঙ্গে পরিবারের সকলের আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে ওরাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা যেয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে, তা দেখে আসতেন।’

রণবীর কাপুরের দাদা অর্থাৎ অভিনেতা রাজ কাপুরের বাংলো ছিল এই বাড়িটি। সেটিকেই নতুন করে তৈরি করা হল। বাড়ির নাম রাখা হচ্ছে, ‘কৃষ্ণ রাজ’। রাজ কাপুরের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা। উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সেই ভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্যদিকে তার হাতে রয়েছে সঞ্জয় লীলা ভান্সালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রয়েছেন রণবীর কাপুরও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

আলিয়া-রণবীরের জীবনে ফের সুখবর!

আপডেট সময় ০৪:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪