ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

ভোলায় গণ অধিকার পরিষদের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৭:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৮৬৩ বার পড়া হয়েছে

জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। দেশ গড়ার শপথ নিন গণধিকার পরিষদে যোগ দিন এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গন অধিকার পরিষদের সহযোগী সংগঠন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ফখরুল ইসলামের নেতৃত্বে ভোলার বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে ফখরুল ইসলামের নেতৃত্বে ভোলা যুব অধিকারে পরিষদের শতাধিক নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ণ সড়ক, দোকান ও মার্কেট এবং শপিং কমপ্লেক্স গুলোতে সদস্য সংগ্রহের এ লিফলেট বিতরণ করেন। এর আগে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলামের ভোলায় আগমন উপলক্ষে গণধিকার পরিষদ ভোলা শাখা ও এর সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের উষ্ণ সংবর্ধনা জানান।

লিফলেট বিতরণ কার্যক্রমে উৎসব মুখর পরিবেশে শতাধিক নেতাকর্মী যোগ দেন। এ সময় গণঅধিকার পরিষদের গঠন প্রণালী ও আগামীর নতুন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়।

লিফলেট বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ বনি আমিন, ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রানা, গনঅধিকার পরিষদ ভোলা সদর উপজেলার সাবেক আহ্বায়ক মোঃ হাসান মাহমুদ, গণধিকার পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ফিরোজ আহমেদ, গণধিকার পরিষদ এর যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ বিন প্রিন্স সহ প্রমুখ

লিফলেট বিতরণের সময় নেতারা বলেন,’ গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকার বাস্তবায়ন করা পরিষদ। আমাদের প্রিয় জেলা সহ পুরো বাংলাদেশ কে পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চায়। সকল শ্রেণীর মানুষ আমাদের ট্রাকে ভ্রমণ করতে পারবে।

সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা তৃণমূলে রাজনীতি করি সকল মানুষের জন্য, সর্বশ্রেণী পেশার মানুষের জন্য। আমাদের আদর্শ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলাতে রূপান্তরিত করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ভোলায় গণ অধিকার পরিষদের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ

আপডেট সময় ০৭:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪