ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

মিরাজ-তাইজুলদের স্পিনে ধার বাড়াতে মিরপুরে মুশতাক

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বল্প মেয়াদে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন মুশতাক আহমেদ। সেই তাকে পরবর্তীতে লম্বা সময়ের জন্য চেয়েও পায়নি বিসিবি। অন্য একটি দলের সঙ্গে কাজ করায় আপাতত সিরিজ বাই সিরিজ কাজের ফাঁকে বাংলাদেশি স্পিনারদের নিয়ে কাজ করছেন মুশতাক। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই পাকিস্তানি কিংবদন্তি।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ছিলেন মুশতাক। তার নেতৃত্বে বেশ সাফল্য পায় বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে আসে বাংলাদেশ। যেই টেস্টেও অন্যতম ভূমিকা রেখেছিল স্পিনাররা। যার কৃতিত্ব যায় তার ওপরও।

অবশ্য এরপর ভারত সিরিজে থাকা হয়নি তার। আলো ছড়াতে পারেনি বাংলাদেশি স্পিনাররাও। তবে এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আবার তাকে দলে যুক্ত করেছে বিসিবি। মিরাজ-তাইজুল-নাঈমদের স্পিনে ধার বাড়াতে মুশতাকের শরণাপন্ন হয়েছে বিসিবি।

আগামী ২১ অক্টোবর মিরপুর টেস্ট সামনে রেখে শুক্রবার রাতে ঢাকায় আসেন মুশতাক, পরবর্তীতে আজ (শনিবার) যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলনে।

এদিন বোলারদের পাশাপাশি ব্যাটারদের নিয়েও কাজ করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের নয়া প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও প্রাথমিক আলাপ সেরে নিয়েছেন মুশতাক। এ দফায় কতদিন কাজ করবেন মুশতাক। সেটি অবশ্য এখনও জানায়নি বিসিবি। পাকিস্তান সিরিজে মুশতাক কাজ করেছিলেন দিনভিত্তিক চুক্তিতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

মিরাজ-তাইজুলদের স্পিনে ধার বাড়াতে মিরপুরে মুশতাক

আপডেট সময় ০৩:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪