ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে তৃতীয়

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৬৬৮ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বায়ু চরম অস্বাস্থ্যকর। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ছিল ১৮৫। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। অন্যদিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এমন চিত্র দেখা গেছে। এর আগে গতকাল ২১৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ছিল ‘খুব অস্বাস্থ্যকর’। এই মুহূর্তে দূষিত বায়ুর শহর হিসেবে প্রথমে আছে ভারতের দিল্লি, দ্বিতীয় অবস্থানে আছে কঙ্গোর কিনশাসা, চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, পঞ্চম অবস্থানে আছে কাতারের দোহা এবং ১২১ নম্বর অবস্থানে আছে ইউক্রেনের কিয়েভ, যার বায়ুমান স্কোর মাত্র ১৩।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫–এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে সাড়ে ২৪ শতাংশ বেশি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে তৃতীয়

আপডেট সময় ০১:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪