ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানায় নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত উজ্জল হোসেন (৩০) উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। পেশায় তিনি ছাগলের ব্যবসা করতেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জল হোসেন উপজেলার বড়থা বাজার থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাকিলা বেগম জানান, তার স্বামী প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার কথা ছিল। রাত ১০টার দিকে খবর পান উজ্জ্বলকে কেউ কুপিয়ে আহত করেছে। পরে হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান স্বামীকে। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানান তিনি।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর হোসেন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

আপডেট সময় ০৮:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫