ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

রাঙ্গাবালীতে দাওয়াতে সুফি বাংলাদেশ-এর বার্ষিক সম্মেলন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাওয়াতে
সুফি বাংলাদেশ এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল
৪টায় উপজেলার খালগোড়া বাজার এলাকার মমতাজিয়া মোহাম্মদিয়া কমপ্লেক্সে এ
সম্মেলন অনুষ্ঠিত হয়।
দাওয়াতে সুফি বাংলাদেশ সহসভাপতি ও জাহাঁগীরিয়া শাহসূফি মমতাজিয়া
দরবার শরিফের সাহেবজাদা মাওলানা মোহাম্মদ আহসান আলী এর সভাপতিত্বে
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে সুফি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও জাহাঁগীরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফ চট্টগ্রামের পীরসাহেব শাহ্সূফি সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ ।
এ সম্মেলনে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন,
আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া ট্রাস্ট এর প্রধান সমন্বয়ক,
মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী (আখী), মাওলানা মোহাম্মদ বশির উদ্দীন
ফারুক, বরিশাল শ্রীরামপুর দরবার শরিফের পীরজাদা মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন
ঢালী ও বরিশাল তাসরিফুল হিকমা প্রি-ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী, এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত
ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন করেন।
এসময় বক্তরা বলেন ‘দাওয়াতে সুফি বাংলাদেশ একটি অরাজনৈতিক ও তাসাউফভিত্তিক দ্বীনি সংগঠন। এ সংগঠন কুরআন, হাদিস ও আউলিয়ায়ে কেরামের শিক্ষার আলোকে সমাজে শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠায় কাজ করে
যাচ্ছে।’ তারা আরও বলেন, ‘বর্তমানে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত
হচ্ছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের
সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দাওয়াতে সুফি বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করছে।
সম্মেলন শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও ফিলিস্থিনের নির্যাতিত মুসলমানদের জন্য
বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

রাঙ্গাবালীতে দাওয়াতে সুফি বাংলাদেশ-এর বার্ষিক সম্মেলন

আপডেট সময় ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫