সংবাদ শিরোনাম ::
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ!

নুরুল্লাহচরের ইলিয়াসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন মোহনগঞ্জে সর্বস্তরের আলেম সমাজ

গত সোমবার বাদ জুহর হেফাজতে ইসলামের ঘোষিত বৈশ্বিক হরতালের প্রতি সমর্থন জানিয়ে মোহনগঞ্জ বড়মসজিদ থেকে বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি পালিত হয়। ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ওয়াকফ বিল বাতিলের দাবিতে মোহনগঞ্জের সর্বস্তরের আলেম,উলামা এবং তৌহিদী জনতা ঐক্যব্ধভাবে পালিত কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুইজন মুসল্লীর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোহনগঞ্জের সর্বস্তরের আলেম উলামাগন।

জানাগেছে, বারহাট্টা উপজেলার ৬ নং ইউনিয়নের
নুরুল্লাহচর নিবাসী মৃত পুলিশ মিয়ার ছেলে ইলিয়াস (আরাবী) ভিপি নূরের দলের লোক পরিচয় দিয়ে মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে সে এবং তার ভাই মাহাদী হাসান প্রকাশ্যে অস্ত্র নিয়ে আলোকদিয়া ব্রিজ এলাকা ও বড়মসজিদের গেইটে ভাংচুর করে কয়েকজনকে আহত করে। এসময় মাওলানা শুয়াইব বিন মুজিব, মাওলানা তোফায়েল আহমেদ, সানোয়ার সহ আরো কয়েকজন আহত হন।
এদিকে, ইলিয়াস ও তার ভাই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া আহবান জানানো হয়।
গতকাল ৭ এপ্রিল বাদ এশা মোহনগঞ্জ হাসপাতাল মসজিদে হেফাজতে ইসলাম মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জামিয়া কাসিমিয়ার সিনিয়র উস্তাদ মাওলানা নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শতাধিক আলেম সমাজ, মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা মাসুম আহমদ, সম্মিলিত উলামা পরিষদের আহবায়ক কমিটির সদস্য হাফেজ শফিক বিন আব্দুল আজিজ,
মাওলানা আবুল বাশার, মাওলানা মুনতাসীর আল মামুন, মোহনগঞ্জ পৌর হেফাজতের সেক্রেটারি ও শাহী মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফয়সাল, কাজী মোফাজ্জল হোসেন সবুজ, জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ পৌর কমিটির সভাপতি মুফতি ইলিয়াস আহমদ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা কামাল আল হাদী, মাওলানা তোফায়েল আহমেদ হাবিবী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এই ইলিয়াস আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) ও বর্তমান আমীরকে কটাক্ষকারী, মাওলানা মামুনুল হক সাহেব ও
মুফতি সাখাওয়াত হোসেন রাজীকে হত্যার হুমকিদাতা।
সে লালবাগ মাদরাসা থেকে বহিস্কৃত বেয়াদব ছাত্র, আওয়ামিলীগের পাতানো তথাকথিত জাতীয় নির্বাচনে নেত্রকোনা-২ আসন থেকে মিনার প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী বর্তমান গন অধিকার পরিষদের নেতা পরিচয় দিয়ে ইলিয়াস হোসাইন আরাবী ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মোহনগঞ্জে একাধিক আলেমদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে তাকে গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

নুরুল্লাহচরের ইলিয়াসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন মোহনগঞ্জে সর্বস্তরের আলেম সমাজ

আপডেট সময় ১২:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫