ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

১ থেকে ৫ জানুয়ারি ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পাঁচ দিন ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাওয়া যাবে না। একই সঙ্গে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।

বুধবার জারি করা কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে আগামী ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক। এ কারণে ব্যাংক লেনদেন বন্ধ থাকবে ১, ২ ও ৫ জানুয়ারি এই তিন দিন। এজেন্ট ব্যাংকিং লেনদেন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক মিলিয়ে তিন দিন বন্ধ থাকবে।

কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করতে ব্যাংক বন্ধ রাখার বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়। তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সম্মতি দিয়ে ওই সার্কুলার জারি করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

১ থেকে ৫ জানুয়ারি ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

আপডেট সময় ০২:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪