ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল। ডিপিডিসি’র এমডি নিয়োগে বিতর্কিত মানদন্ড উত্তরায় রাস্তা নির্মাণের আড়ালে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দুলাল-ইব্রাহিম চক্রের প্রতারণার জাল কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল কৃষকলীগ নেতা মাকসুদ ও সোহেলকে ঘিরে ভুয়া ‘প্রাচীন পিলার-কয়েন’ প্রতারণা ছাত্রদল নেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা ব্যাংক-বিশ্ববিদ্যালয় সাম্রাজ্য এম এ কাসেমের পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু বিয়ের নামে প্রতারণা, ওসির বিরুদ্ধে নারী সার্জেন্টের অভিযোগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, মান-অভিমান আর সম্পর্কের সমীকরণ নিয়ে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র পর্দা নামলো। সোমবার (৯ মার্চ) সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটির শেষ পর্ব প্রচার হয়েছে। তবে ভক্তদের মন খারাপের ভিড়ে পরিচালক এক নতুন আশার বাণী আসছে ঈদে সাত পর্বের বিশেষ আয়োজনে আবারও পর্দায় ফিরছে ‘দেনা পাওনা’।

২০২৪ সালের ২৬ নভেম্বর শুরু হয়েছিল ‘দেনা পাওনা’র যাত্রা। কে এম সোহাগ রানার রচনা ও পরিচালনায় নাটকটি অল্প সময়েই ড্রয়িংরুম থেকে ইউটিউবের কমেন্ট বক্স সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষ করে খাইরুল-নীপা (অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়া) জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি শওকত মাস্টার চরিত্রে শহীদুজ্জামান সেলিম ও শহীদ চরিত্রে মুসাফির সৈয়দ বাচ্চুর অভিনয় ছিল দেখার মতো।

নাটকটি শেষ হওয়া প্রসঙ্গে পরিচালক কে এম সোহাগ রানা গণমাধ্যমকে জানান, শেষ হয়েও শেষ হচ্ছে না এই ধারাবাহিক। দর্শকদের ভালোবাসার টানেই আমরা ঈদে আসছি ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’ নিয়ে।

তবে এটি সাত পর্বের একটি বিশেষ আয়োজন হবে। মূল ধারাবাহিকের গল্পের সাথে এর কোনো সরাসরি যোগসূত্র থাকবে না, থাকছে গল্পের ভিন্নতা। নাটকটির কাজ করতে গিয়ে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে তৈরি হয়েছিল এক নিবিড় বন্ধন। শেষ দিনের শুটিংয়ে তাই আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই।

অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ডা: এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু থেকে শুরু করে নবাগত তাবাচ্ছুম ছোঁয়া সবার কণ্ঠেই ছিল এক বছরের স্মৃতি রোমন্থন। এই নাটকের মাধ্যমেই অভিনেত্রী ছোঁয়া নতুন করে পাদপ্রদীপে এসেছেন, আর অ্যালেন শুভ্রর ক্যারিয়ারেও এটি যোগ করেছে নতুন মাত্রা।

দর্শক ও সমালোচকদের মতে, ‘দেনা পাওনা’র মূল শক্তি ছিল এর গল্প। চারপাশের চেনা চরিত্রগুলোকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। মধ্যবিত্তের টানাপোড়েন এতটাই জীবন্ত ছিল যে, দর্শক চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারতেন। এই ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখেই শেষ পর্বেও রাখা হয়েছে বড় চমক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল।

শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’

আপডেট সময় ০৯:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬