ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

নওগাঁর ধামইরহাটে ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

নওগাঁর ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯টি সিআর মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায়
অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ মোজাফফর সরকার। তিনি ধামইরহাট উপজেলার চকযদু গ্রামের মৃত আঃ মান্নান সরকারের ছেলে বলে জানা গেছে, পুলিশ সূত্রে জানা গেছে, মোজাফফর সরকারের বিরুদ্ধে ৯টি সিআর মামলায় আদালতের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদার নেতৃত্বে, এএসআই রুহুল আমিন, এএসআই রায়হানুল’সহ একটি চৌকস টিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। ৮ মার্চ বিকেল ৩টার দিকে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা আরও জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ জয়ব্রত পাল স্যারের তত্ত্বাবধানে প্রযুক্তির ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করা হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

নওগাঁর ধামইরহাটে ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় ০৯:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬